কপোত সংগঠন থেকে ২০২৬ সালের ক্যালেন্ডার যে সকল বিষয়ের ছবি ও নাম দিয়ে ছাপানো হয়েছে সেটি ৩ টি আসন যথা- ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৬ এ চলমান ও ভবিষ্যতে সকল কার্যক্রম পর্যায়ক্রমে এই ৩ আসনের ৩২টি ওযার্ড এর সকল মানুষকে সাথে নিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ।
১. শিল্প ও সাহিত্য বিকাশ:
স্থানীয় তরুণ লেখক, কবি, শিল্পী ও সৃজনশীল প্রতিভাকে তুলে ধরা, নিয়মিত সাহিত্যচর্চা, প্রতিযোগিতা ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের মাধ্যমে সৃজনশীল সমাজ গড়ে তোলা।
২.স্বাস্থ্য কথা:
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, রক্তদান ও চক্ষু চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহায়তা।
৩.বিজ্ঞান ও প্রযুক্তি:
তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীদের উৎসাহ দেওয়া, উদ্ভাবনী ধারণা প্রচার, প্রযুক্তি মেলা আয়োজন এবং বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলা।
৪.ধর্মীয় মূল্যবোধ ও শান্তির বার্তা:
কোরআন-হাদিসভিত্তিক নৈতিক শিক্ষা, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রচারের মাধ্যমে দায়িত্বশীল ও সহনশীল সমাজ গঠনে ভূমিকা রাখা।
৫. বিনোদন ও সাংস্কৃতিক বিকাশ:
কবিতা আবৃত্তি, গান, গজল, অভিনয় সহ ইসলামিক সংস্কৃতি ও সুস্থ বিনোদনের প্রসার ঘটিয়ে স্থানীয় শিল্পীদের উৎসাহিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ধারায় যুক্ত করা।
৬. খেলাধুলার উন্নয়ন:
তরুণদের মাদকমুক্ত ও স্বাস্থ্যকর জীবনে উৎসাহিত করতে নিয়মিত খেলাধুলা, প্রশিক্ষণ ও টুর্নামেন্ট আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরি।
৭. শিক্ষা ও ক্যাম্পাস:
এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক কার্যক্রম তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখা। শিক্ষকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, মেধাবী শিক্ষার্থী ও আদর্শ শিক্ষকদের স্বীকৃতি প্রদান এবং ক্যাম্পাসভিত্তিক ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।
৮. কৃষি ও বাণিজ্য:
আধুনিক ও স্বাস্থ্যসম্মত কৃষি উৎপাদন পদ্ধতি প্রচার, কৃষকের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং কৃষিপণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করতে কাজ করা। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সুযোগ প্রসার, কৃষক–ব্যবসায়ী–ভোক্তার মধ্যে সংযোগ দৃঢ় করে টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা।
The 2026 calendar, which has been printed with pictures and names of all the subjects from the Kapot organization, is ongoing in 3 constituencies, namely Dhaka-4, Dhaka-5 and Dhaka-6, and in the future, all activities will be carried out in phases with all the people of the 32 wards of these 3 constituencies, InshaAllah.
1. Art and Literature Development:
Promoting local young writers, poets, artists and creative talents, building a creative society through regular literary practice, competitions and publishing a bimonthly magazine.
2. Health Talk:
Increasing health awareness, supporting primary healthcare for the people through free medical camps, blood donation and eye treatment programs.
3. Science and Technology:
Encouraging young innovators and technology lovers, promoting innovative ideas, organizing technology fairs and building a science-minded society.
4. Message of Religious Values and Peace:
Playing a role in building a responsible and tolerant society through moral education based on the Quran and Hadith, promoting peace and human values.
5. Entertainment and Cultural Development:
To encourage local artists by promoting dance, singing, acting and healthy entertainment and to engage the young society in a positive direction through cultural activities.
6. Sports Development:
To organize regular sports, training and tournaments to encourage the youth to lead a drug-free and healthy life and to create talented players.
7. Education and Campus:
To play a role in improving the quality of education by highlighting the educational activities of schools, colleges, madrasas and universities in the area. To take necessary initiatives as per the suggestions of teachers, to recognize talented students and ideal teachers and to create a positive education-friendly environment on campus.
8. Agriculture and Commerce:
To promote modern and healthy agricultural production methods, to highlight the problems and prospects of farmers and to work to ensure a fair market for agricultural products. In addition, to expand local business and trade opportunities, and to strengthen the connection between farmers, businessmen and consumers, and to support sustainable economic development.